Local News

কোভিড- ১৯ : সচিবালয়ে মুখ্যসচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভা

By tripuranewslive
24/04/2021
কোভিড- ১৯ : সচিবালয়ে মুখ্যসচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভা

রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সচিবালয়ে মুখ্যসচিব মনোজ কুমারের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যে কোভিড প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ যথাযথভাবে পালন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সভায় অক্সিজেন যুক্ত বেড, অক্সিজেন সিলিন্ডার, কোভিড সংক্রান্ত চিকিৎসা পরিকাঠামো, কোভিড কেয়ার সেন্টার কার্যকর করার বিষয়, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ওষুধের পর্যাপ্ত মজুত, টেস্টিং কিট ইত্যাদি সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনাগুলির পর্যালোচনা করে মুখ্যসচিব বলেন, হোম আইসোলেশন থাকা কোভিড আক্রান্তদের স্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে খোঁজখবর নিতে হবে। কোভিড আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে যেন কোনও ঘাটতি না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরকে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন।

রাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর কথা উল্লেখ করে মুখ্যসচিব স্বাস্থ্য দপ্তরকে প্রতিদিন এর মনিটরিং করার পরামর্শ দেন।

Leave a comment