রিক্সার বিরুদ্ধে ফের একবার যুদ্ধংদেহী ভূমিকা নিয়ে নামলো আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স।
এই লক্ষ্যে বৃহস্পতিবার পুর নিগমের টাস্ক ফোর্সের পক্ষ থেকে রাজধানীর বুকে এক অভিযান চালানো হয়।
সূত্রে জানানো হয়, এদিন টাস্ক ফোর্সের তরফে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় ব্যাপক ধরপাকড় চালানো হয়। বিশেষ করে তিন চাকা বিশিষ্ট প্যাডেল এবং মোটর রিক্সার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
এতে রিক্সা চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হয়। এরমধ্যে যার যার কাগজপত্রের অনিয়ম পাওয়া যায় তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, এক একজন রিক্সা চালকের বিরুদ্ধে জরিমানা ধরা হয়।
যদিও জরিমানার পরিমাণ ১০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।
