Local News

সাংবাদিক রাহুল দাসের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে তেলিয়ামুড়া থানার সামনে ধর্ণায় সাংবাদিকরা

By tripuranewslive
05/05/2021
সাংবাদিক রাহুল দাসের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে তেলিয়ামুড়া থানার সামনে ধর্ণায় সাংবাদিকরা

তেলিয়ামুড়ায় সাংবাদিক রাহুল দাসের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে আজ তেলিয়ামুড়া থানার সামনে ধর্ণা দেয় সাংবাদিকরা।

ধর্ণাতে অংশ নিয়েছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক ও সর্বভারতীয় সম্পাদক প্রণব সরকার, জার্নালিস্টস ইউনিনের সিনিয়র সদস্য দেবাশিষ ভট্টাচার্যী (সেবক) প্রমুখ।

এছাড়া ধর্ণায় তেলিয়ামুড়া এলাকার সব সাংবাদিকরা অংশ নিয়েছেন। তিন দিন আগে সাংবাদিক রাহুল দাসের উপর দিনদুপুরে প্রাণঘাতী হামলা চালায় একদল দুর্বৃত্ত। জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সরকার এনিয়ে কথা বলেন জেলার পুলিস সুপার সহ মহকুমার পুলিস আধিকারিকের সাথে।

রাজ্য পুলিসের মহানির্দেশ ভিএস যাদবকেও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে অবিহিত করেন শ্রী সরকার। সাংবাদিক রাহুল দাসের উপর হামলার পর তাকে লাগাতর হুমকি দিয়ে আসছে মামলা প্রত্যাহারের জন্য।

বর্তমানে রাহুল দাস নিরাপত্তার অভাব বোধ করছে। এই ব্যাপারে ইউনিয়নের পক্ষ থেকে শ্রী সরকার আজ তেলিয়ামুড়া থানায় এক অভিযোগ দায়ের করেন। অবিলম্বে হামলাকারী সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন শ্রী সরকার।

Leave a comment