কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত আছে। প্রতিটি জেলায় জেলা প্রশাসন এবং পুলিশ সচেতনতামূলক প্রচার করছে।
কোভিড় নিয়মাবলী ভঙ্গকারীদের থেকে জরিমানাও আদায় করা হচ্ছে। এমাসের ২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত মাস্ক এনফোর্সমেন্ট দিনগুলিতে জেলা এবং পুলিশ প্রশাসন কেভিড নিয়ম নীতি ভঙ্গ করার ৩,০৯৮ জন থেকে ৬,২২,১৫০ টাকা জরিমানা আদায় করেছে।
করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে জেলা প্রশাসন মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচার করছে। করোনা কার্ফু এবং করোনা নাইট কার্ফু মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোভিত নিয়ম নীতি না মানা বিশেষ করে মা না পড়ার জন্য ৫১,৫৮৮ জনের কাছ থেকে ১৯৩১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজ্যের মুখ্য সচিবের অফিস থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।
