বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৌদ্ধধর্মাবলম্বী জনগন সহ রাজ্যের সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধ মানবতাকে সত্য ও সততার পথে চলতে অণুপ্রানিত করেছিলেন।
ভগবান বুদ্ধের শান্তি, সত্য এবং সহানুভূতির বার্তা বিশ্বকে আলোকিত করেছিল। করোনা ভাইরাস জনিত এই উদ্ভুত পরিস্থিতিতে ভগবান বুদ্ধের সার্বজনিন ভালবাসা, সহনশীলতা, সহানুভূতি এবং ত্যাগের আদর্শকে অনুসরণ করে সকলকে এগিয়ে যেতে হবে।
পাশাপাশি এই অতিমারির সময়ে আমাদের অবশ্যই সামনের সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যারা
এই প্রতিকূল সময়ে সামনে থেকে লড়াই করছেন। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র আলোকে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এই রাজ্যকে সমৃদ্ধশালী রাজ্য রূপে গড়ে তুলবো, এটাই হোক আমাদের জীবন চলার পাথেয়।

