Local News

আগরতলা পুর নিগম এলাকায় আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক বাড়ী বাড়ী সমীক্ষার কাজ

By tripuranewslive
14/05/2021
আগরতলা পুর নিগম এলাকায় আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক বাড়ী বাড়ী সমীক্ষার কাজ

কোভিড সংক্রমণ রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর।

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার তিনটি ওয়ার্ডকে কান্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

তার মধ্যে একটি, ৪৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীরা মানুষের দরজায় দরজায় পৌঁছে তথ্য সংগ্রহ করছেন।

কারও যদি উপসর্গ থাকে তাহলে তাঁর জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে।

নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই চিহ্নিতকরণের কাজ চলছে।

সরকার ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আমরা কোভিডকে পর্যুদস্ত করতে পারব।

আগরতলা পুর নিগম এলাকায় আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক বাড়ী বাড়ী সমীক্ষার কাজ। চলবে আরও দুদিন।

আশা কর্মী , এএনএম , অঙ্গনওয়ারী কর্মীরা রয়েছেন এই সমীক্ষার কাজে যুক্ত। সাথে রয়েছেন অন্য স্বাস্থ্যকর্মীরা যারা করোনা পরীক্ষা করছেন।

Leave a comment