আগরতলা পুর নিগমের সমস্ত ওয়ার্ডে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে চলেছে যা জনস্বাস্থা ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এবং উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনহানির ঘটনাও ঘটতে পারে।
তাই তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রভেল হেমেন্দ্র কুমার আজ এক আদেশে সমস্ত পুর নিগম এলাকায় ১৪৪ ধারায় করোনা কার্ফু জারি করেছেন। এই আদেশে করোনা কার্ফু আজ ১৭ মে, ২০২১ সকাল ৫টা থেকে ২৬ মে, ২০২১ সকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। সেই পরিপ্রেক্ষিতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা নিম্নরূপ:




