নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল জিরানিয়া মহকুমার চম্পকনগর আউটপোস্টের পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে একটি ১২ চাকার লরি আটক করে বেশকিছু গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ও সিআরপিএফ জওয়ানেরা।
অভিযান সম্পর্কে আউটপোস্টের ওসি শুক্রমনি দেববর্মা জানিয়েছেন, এদিন তাদের কাছে খবর আসে আগরতলা থেকে একটি লরি বেশকিছু নেশাদ্রব্য নিয়ে জাতীয় সড়ক দিয়ে আসছে।
সেই খবরের ভিত্তিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আটক করে WB-23E-5097 নম্বরের একটি লরি। এরপর সেই গাড়িটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১৬৫ কেজি শুকনো গাঁজা।
নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় আসামের বাসিন্দা গাড়ি চালক সোহাগ উদ্দিন আলিকে।
