Local News

রথযাত্রা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

By tripuranewslive
12/07/2021
রথযাত্রা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

রথযাত্রা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রা আমাদের দেশের এক পরম্পরা।

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরই রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এই রাজ্যের মানুষও এই উৎসবে অংশ নেন। গতবছরের মতো এবছরও করোনা অতিমারী পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব।

রাজ্যের মানুষ করোনা স্বাস্থ্যবিধি মেনে এই উৎসবে সামিল হবেন বলেই আমি বিশ্বাস করি।

রথযাত্রা উৎসব সার্বজনীন ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। এই উৎসব সকল ধর্মপ্রাণ মানুষের সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।

আমাদের রাজ্যের ঐতিহ্যগত সংস্কৃতির বিকাশকে উজ্জীবিত করুক এই উৎসব। ভগবান জগন্নাথদেবের আশীর্বাদ রাজ্যবাসীকে সুস্থ দেহ ও মনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পকে সফল করুক।’

Leave a comment