পশ্চিম থানার লকআপে সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে সরকারের পক্ষ থেকে কড়া অবস্থান নেয়া হয়েছে।
ঘটনা জানাজানি হওয়ার পর এক ঘণ্টার মধ্যেই এর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারে যান বিধায়ক দিলীপ দাস।
সেখানে সরকারের পক্ষ থেকে সুশান্ত ঘোষের পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
শুধু তাই নয় ঘটনা প্রকাশ্যে আসার পর ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিম থানার একজন সাব ইন্সপেক্টর(ডিউটি অফিসার, সঞ্জিৎ দেববর্মা) ও একজন কনস্টেবলকে (বিশ্বরূপ পাল,সেন্ট্রি) কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।
