Breaking News

BREAKING: সোমবার বিকেল থেকে লকডাউন কলকাতা

By tripuranewslive
22/03/2020
BREAKING: সোমবার বিকেল থেকে লকডাউন কলকাতা

যেমনটা আশঙ্কা ছিল তার থেকেও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা সংক্রমণ ৷

করোনা ভাইরাসের দাপট মোকাবিলায় লকডাউন হতে চলেছে কলকাতা ৷

সোমবার বিকেল থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতায় সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷

সেই প্রস্তাব মেনেই সোমবার বিকেল চারটে থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ৩১ মার্চ পর্যন্ত চলবে লকডাউন ৷

করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ১২৫টি পুরশহরগুলিতেও লকডাউনের সিদ্ধান্ত ৷

ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা ৷

খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্য়াব ৷ চালু থাকবে দুধ ও জল সরবরাহ ৷ লকডাউনের আওতার বাইরে রেশন দোকান ও মুদির দোকান ৷

Leave a comment

Leave a Reply

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading