CITU claims trade unions’ strike had ‘spontaneous support’ of people, BJP says flop show
সিট্যু সহ বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বনধ চলছে দেশজুড়ে।
তবে এই বনধের প্রভাব অদিকাংশ রাজ্যেই যেমন সাড়া পড়েনি, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তেও বনধের কোন প্রভাব পরিলক্ষিত করা যাচ্ছে না।
আগরতলা শহরে বনধের পক্ষে তেমন কোন পিকেটিং দেখা না গেলেও বনধের বিপক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিং করেছেন শাসকদলীয় কর্মীসমর্থকেরা।
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়িগুলি তেমন চলতে দেখা যায়নি। ব্যাহত হয় ট্রেন চলাচলও।
রাজধানীতে দোকানপাটও তেমন বেশ খোলা ছিল না।
অটো সহ ছোট যানবাহন চলেছে স্বাভাবিক ভাবেই।





