বিজেপি সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির বিরুদ্ধে ১২ দফা দাবীতে দেশ ব্যাপী ডাকা ৮ জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের সাথে খোয়াই এলাকাতেও মিছিল করল সিপিএম।
মিছিওলে ছিলেন প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, এডিসি চেয়ারম্যান রনজিত দেববর্মা সহ অন্যান্যরা। মিছিলটি খোয়াই লালছড়া, সুভাষ পার্ক হয়ে শেষ হয় শ্রীনাথ বিদ্যা নিকেতন মাঠে। সেখানে বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিএম নেতৃত্ব।
