আরও একবার ব্যাঙ্ক ধর্মঘটে সমস্যার মুখে পড়তে চলেছেন গ্রাহকরা। ১১ই মার্চ থেকে ১৩ই মার্চ তিনদিন টানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স।
দেশজুড়ে এই ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে এই রাজ্যেও সংগঠনের পক্ষ থেকে প্রচার শুরু হয়ে গেছে। ধর্মঘটের সমর্থনে বুধবার আগরতলায় কর্মসূচী করেন সংগঠনের প্রতিনিধিরা।
পেরাডাইস চৌমুহনীতে একাদশ বেতনচুক্তি দ্রুত সম্পাদন ও অন্যান্য ১১ দফা দাবীকে সামনে রেখে ৩ দিনের এই ব্যাঙ্ক ধর্মঘট বলে সংগঠনের নেতৃত্ব কর্মসূচীর মাঝে সংবাদ মাধ্যমকে জানান। দাবী পূরণ না হলে এপ্রিল মাস থেকে লাগাতর ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন তারা।
