পূর্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত বিশালগড় সংশোধনাগারে বন্দী থাকা প্রাক্তন পূর্তমন্ত্রী বর্তমানে বিধায়ক বাদল চৌধুরীকে মঙ্গলবার দেখতে যান বিরোধী দলনেতা এবং সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
এছাড়াও যান সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। বাদল চৌধুরীকে দেখে বেড়িয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি বিরোধী দলনেতা মানিক সরকার।
তবে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বাদল চৌধুরীর শারীরিক অবস্থা মোটামুটি।
