Local News

ফের পথে নামলেন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের একাংশ

By tripuranewslive
23/08/2021
ফের পথে নামলেন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের একাংশ

নিজেদের দাবী নিয়ে ফের পথে নামলেন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের একাংশ।

তবে এবার জয়েন্ট মুভমেন্ট কমিটির ব্যানারে নয়, এবার দেখা গেল আমরা ১০,৩২৩ সংগঠনের ব্যানারে এই চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের একাংশকে আন্দোলন কর্মসূচী করতে।

এদিন রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের আরও অন্যান্য জায়গায় নিজেদের দাবী নিয়ে ডেপুটেশন কর্মসূচীতে সামিল হল আমরা ১০,৩২৩’এর প্রতিনিধিরা।

ওয়াকিবহাল মহলে গুঞ্জন চাকরীচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের একাংশদের নিয়ে গঠিত জয়েন্ট মুভমেন্ট কমিটিতে ফাটল দেখা দিয়েছে।

Leave a comment

Leave a Reply

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading