Local News, National News

৩১ শে অগাষ্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল এক রাজ্য

By tripuranewslive
31/07/2020
৩১ শে অগাষ্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল এক রাজ্য

নিয়ন্ত্রণের বাইরে করোনা। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ঝাড়খন্ড সরকার জানিয়েছে রাজ্যের কনটেনমেন্ট জোনগুলি ছাড়াও অন্যান্য এলাকায় ৩১শে অগাষ্ট পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনলকের তৃতীয় পর্যায়ে ঢুকতে চলেছে ভারত। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না ঝাড়খন্ড সরকার। কারণ দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য জুড়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পয়লা অগাষ্ট থেকে লকডাউন সব নিয়ম বলবৎ করা হবে। বৃহস্পতিবার এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। রাজ্যের সব অতিরিক্ত সচিব, ডিজিপি, প্রিন্সিপাল সেক্রেটারি, আইজি ও ডেপুটি আইজিকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যাবতীয় অর্থনৈতিক কাজকর্মে ছাড় দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক আধিকারিকদের এলাকাভিত্তিক সার্ভে চালাতে হবে। যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের শারীরিক পরিস্থিতির খবর নিতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের অ্যাক্টিভ রোগির সংখ্যা ৫৭২৮।

তবে শেষ ২৪ ঘন্টায় দেশে ফের সর্বোচ্চ সীমা ছাড়াল করোনা সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৫ হাজারের বেশি মানুষ।

Leave a comment

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading