Local News

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের এক প্রতিনিধি দল

By tripuranewslive
28/03/2021
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের এক প্রতিনিধি দল

ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের এক প্রতিনিধি দল আজ রাজ্য সফররত প্রেসকাউন্সিল অব ইন্ডিয়ার ৩ সদস্যের এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলকে নিহত দুই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের বিচার প্রক্রিয়া তরান্বিত করা ও প্রকৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়।

এছাড়া এই ব্যাপারে প্রেসকাউন্সিল অব ইন্ডিয়ার সক্রিয় হস্তক্ষেপও দাবী করা হয়েছে। রাজ্যের সাংবাদিকদের সর্বশেষ অবস্থা, কাজের পরিবেশ সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত করা হয়। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে একটি আইন প্রণয়নের জন্য প্রেসকাউন্সিল অব ইন্ডিয়ার কাছে দাবী জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন।

প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী ও সাধারণ সম্পাদক প্রণব সরকার।

Leave a comment

Leave a Reply

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading