কাঞ্চনপুর উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে দু’দিন ব্যাপী মহকুমা ভিত্তিক সব্জি, ফল, ফুল প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপ্তি হয় শনিবার।
কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ৩১ জানুয়ারী থেকে শুরু হয়েছিল এই প্রদর্শনী।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনেরা। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উদ্যোক্তারা।
