Local News

গরিব অংশের মানুষের আর্থিক অবস্থার উন্নতিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

By tripuranewslive
19/10/2021
গরিব অংশের মানুষের আর্থিক অবস্থার উন্নতিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছে দিতে হবে। গরিব অংশের মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তাদের যেমন আর্থিক অবস্থার উন্নতি হবে তেমনি রাজ্যেরও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

সিপাহীজলা জেলার জেলা প্রশাসনের নতুন প্রশাসনিক ভবন ও এস পি অফিসের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। দুটি সরকারি ভবনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিশ্রামগঞ্জে জেলা প্রশাসনিক ভবনের কাজ শুরু হওয়ার পর এই জেলার উন্নয়নের কাজে গতি এসেছে।

রাজ্য সরকার প্রশাসনিক কাজকে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে প্রশাসনকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। তিনি বলেন, সিপাহীজলা জেলার বিভিন্ন প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাঙ্কের কাছে প্রয়োজনীয় অর্থ চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রাজো বিদ্যুৎ পরিকাঠামোর সম্প্রসারণে রাজ্য সরকারের উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের রাজ্যে আরও ৩১টি বিদ্যুৎ সাব-স্টেশন চালু করা হবে।

ইতিমধ্যেই ১৫টি সাব-স্টেশন নির্মাণের শেষ হয়েছে। তিনি বলেন, রাজ্যে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে বিশ্ব ব্যাঙ্কের কাছে ১৩৫ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। গরিব অংশের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে গত সাড়ে তিন বছরে ৪২ হাজার ৯৪৪টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আরও ১ লক্ষ ৫৯ হাজার ঘর গরিব গৃহহীনদের জন্য নির্মাণ করে দেওয়ার কাজ চলছে।

Leave a comment

Leave a Reply

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading