মেলাঘর ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সেখানে ২৫টি বেড রাখার ব্যবস্থা রয়েছে। যার মধ্যে চারটি ভেন্টিলেটর বেড। ১৫ দিনের মধ্যেই এটি প্রস্তুত হয়ে যাবে।
যুদ্ধকালীন তৎপরতায় তার কাজ চলছে। সংলগ্ন জায়গাতেই বসবে অক্সিজেন প্ল্যান্ট। তারও কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বিশ্রামগঞ্জ জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড সেন্টারও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান সেখানে ১০০টি বেড রয়েছে। এখনও পর্যন্ত এখানে কোনও রোগী চিকিৎসাধীন নেই। কিন্তু সমস্ত রকম প্রস্তুতি রাজ্য সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে।
সিপাহীজলা জেলার লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারও পরিদর্শন করেন তিনি।
এই সেন্টারে ১০০টি বেড রয়েছে। যার মধ্যে ৮০টি অক্সিজেন বেড। এই মুহূর্তে এখানে ১৬ জন রোগী রয়েছেন। এখানে কয়েকজন সংশোধনাগারের বন্দী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন এই কোভিড সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখার বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
কোভিড মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুত। জেলায় জেলায় বিকেন্দ্রীকৃত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সকেলের উদ্দেশে আবেদন, আপনারা কোভিড বিধি মেনে চলুন। সকলে মিলেই আমরা এই মহামারীকে প্রতিহত করতে সফল হব।
