Local News

বোধজংনগরে অক্সিজেন উত্‍পাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

By tripuranewslive
08/05/2021
বোধজংনগরে অক্সিজেন উত্‍পাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

বোধজংনগরে অক্সিজেন উত্‍পাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

তিনি বলেন এই মুহূর্তে ত্রিপুরায় যা সংক্রমণের হার সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে।
সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার, সাড়ে সাতশ অক্সিজেন কনসেনট্রেটর ও সাড়ে সাতশ এ টাইপ সিলিন্ডার আমাদের হাতে রয়েছে।


আরও অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে। এখনও পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ।

রাজ্যে করোনা পরিস্থিতি এবং তা মোকাবিলায় রাজ্য সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফোন করে খোঁজখবর নিলেন।

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ত্রিপুরা রাজ্য কে তিনি যথাসম্ভব সহায়তা করবেন ত্রিপুরা বাসির কুশলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a comment

Leave a Reply

Discover more from Tripura News Live

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading